শিরোনাম
সিলেটে বিশেষ অভিযানে গ্রেফ/তার অর্ধশতাধিক সিলেটের সাবেক ২ ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে সিলেটে গরমে হাঁসফাঁস: বৃষ্টি নিয়ে সুখবর সিলেটের সাবেক এডিসি এ জেড এম নুরুল হক বাধ্যতামূলক অবসরে ২০১৮ সালের ‘বিতর্কিত’ নির্বাচন: ৩২ কর্মকর্তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন বাংলাদেশিসহ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের তৃতীয় কোনো দেশে রাখতে চায় ইউরোপের ৫ দেশ হাওর ও দুর্গম অঞ্চলের শিক্ষায় বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার শ্রমবাজার ইস্যুতে আলোচনায় মালয়েশিয়া আসছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি, সিলেটে ৭ জন পানি কমছে সুরমা-কুশিয়ারার: তবে বন্যার শঙ্কা এখনো কাটেনি

https://www.emjanews.com/

11880

surplus

প্রকাশিত

০২ ডিসেম্বর ২০২৫ ১৯:১৯

অন্যান্য

সিলেটে বুধবার যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ ১৯:১৯

ছবি: সংগৃহিত

ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ, সরবরাহ লাইন সংস্কার এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য আগামী বুধবার (৩ ডিসেম্বর) সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাধীন বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকা হলো- টিলাগড়, কালাশলী, রাজপাড়া, আল-জালাল সিএনজি, বাংলাদেশ বেতার টিলাগড়, টিলাগড় সরকারি কলেজ, মালুয়া হাউজ ও আশপাশের এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুতই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রকৌশলী আব্দুর রাজ্জাক সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং কাজ সম্পাদনে সবার সহযোগিতা কামনা করেন।