শিরোনাম
এবার রোজা সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত ‘পাশা’র ১০ হাজার পর্যবেক্ষক কার্ড স্থগিত করল ইসি ইরানে সংকট তৈরিতে যুক্তরাষ্ট্রের হাত ছিল: মার্কিন অর্থমন্ত্রীর স্বীকারোক্তি মার্কিন মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ দেখানোয় নতুন বিতর্ক হজের জন্য ভিসা ইস্যু শুরু ৮ ফেব্রুয়ারি অন্তিম সময়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত একটি গোষ্ঠী: আরিফুল হক চৌধুরী ৫ বছরে এই দেশের চেহারা পাল্টে যাবে : সিলেটে ডা. শফিকুর রহমান পোস্টাল ভোট দিলেন প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দি জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

12893

weather

প্রকাশিত

০৮ জানুয়ারী ২০২৬ ১৮:১৫

আবহাওয়া

মৌলভীবাজারসহ ২৪ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬ ১৮:১৫

ছবি: সংগৃহীত

তীব্র শীত ও কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের জনজীবন। রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা এবং গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনীসহ দেশের মোট ২৪ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা ছাড়াও গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রা সম্পর্কে জানানো হয়েছে, এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

সিনপটিক অবস্থায় বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে গভীর নিম্নচাপে রূপ নিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস।