শিরোনাম
গ্রিন কার্ড ইস্যুতে পিছু হটল ট্রাম্প প্রশাসন, স্বপ্নভঙ্গ নয়, আপাতত স্বস্তি সিলেটে কিশোরী পর্যটক হেনস্তার ঘটনায় স্থানীয়দের হাতে আটক ৩, জানে না পুলিশ টাঙ্গুয়ার হাওর থেকে ফেরার পথে পাঠলাই নদীতে পর্যটক নিখোঁজ ‘আসিফ নিয়েছেন ১৫ কোটি, হাসনাত ১০ কোটি’: মোস্তাক মিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বিরো.ধিতায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগি.ত নগরীর শিবগঞ্জ সেনপাড়ায় মব করে ব্যবসায়ীর ওপর হাম.লা, দোকান লু.টের অভিযোগ দেশজুড়ে হামের বিস্তার, প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ৫০-এর বেশি শিশু ফেসবুকে মৃ.ত্যুর আকুতি, কয়েক ঘণ্টা পর সৌদির সড়কে নিথ.র প্রবাসী ‘মাদককে না বলুন’ স্লোগানে আজমিরীগঞ্জে ব্যতিক্রমী ম্যারাথন লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ

https://www.emjanews.com/

13375

surplus

প্রকাশিত

২৭ জানুয়ারী ২০২৬ ২৩:২৬

অন্যান্য

দীর্ঘায়ুর যুগে পদার্পণ: মানুষ ১৫০ বছর বাঁচবে!

প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬ ২৩:২৬

ছবি: সংগৃহীত

মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত হতে পারে বলে চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছেন বিশ্বের শীর্ষ জিনতত্ত্ববিদ স্টিভ হোরভাথ। তিনি জীববিজ্ঞান ও পুনর্যৌবন সংক্রান্ত গবেষণার অভূতপূর্ব অগ্রগতির ওপর ভিত্তি করে এই আশাবাদ ব্যক্ত করেছেন।

হোরভাথ জানান, মানুষের জৈবিক ঘড়ির রহস্য উন্মোচন এবং বার্ধক্য প্রতিরোধের গবেষণায় যে সাফল্য আসছে, তা দীর্ঘায়ুর নতুন সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে।

তিনি আরও ব্যাখ্যা করেন, সাম্প্রতিক গবেষণায় বার্ধক্যজনিত রোগের চিকিৎসার পাশাপাশি বার্ধক্য প্রক্রিয়াকেই ধীর বা উল্টে দেওয়ার সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

জিনতত্ত্ববিদ স্টিভ হোরভাথ বলেন, ‘আয়ু বাড়ানোর যে কোনো চিকিৎসা কার্যকর কি না তা নির্ধারণের জন্য বার্ধক্য পরিমাপের নির্ভুল পদ্ধতি থাকা অত্যন্ত জরুরি। এই পদ্ধতি নিশ্চিত করবে যে প্রয়োগ করা চিকিৎসা সত্যিই মানুষের জীবনকাল দীর্ঘ করছে, নাকি শুধু বার্ধক্যজনিত শারীরিক সমস্যা দূর করছে।’

বিশেষজ্ঞরা মনে করছেন, আধুনিক জিনতত্ত্ব ও পুনর্যৌবন বিজ্ঞানের এই ধারণা ভবিষ্যতে মানুষের দীর্ঘায়ু নিয়ে প্রচলিত ধারণা বদলে দিতে পারে।