https://www.emjanews.com/

14239

surplus

প্রকাশিত

০৮ মার্চ ২০২৬ ১৪:৫৬

আপডেট

০৮ মার্চ ২০২৬ ১৪:৫৮

অন্যান্য

ঈদে অনলাইনে কেনাকাটায় সাবধান থাকবেন যেসব বিষয়ে

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ ১৪:৫৬

পবিত্র রমজান মাসে ঈদকে কেন্দ্র করে অনলাইনে কেনাকাটার চাহিদা বেড়ে যায়। সময় ও পরিশ্রম বাঁচলেও প্রতারণার ঝুঁকি থাকে। তাই কয়েকটি সতর্কতা মেনে চলা জরুরি।

ঈদকে সামনে রেখে অনলাইনে কেনাকাটার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সঠিক ওয়েবসাইটে কেনাকাটা করা, পরিচিত ব্র্যান্ড বা নির্ভরযোগ্য মার্কেটপ্লেস ব্যবহার করা নিরাপদ। এছাড়া ক্রেতাদের রিভিউ ও রেটিং দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত।

নিরাপত্তা যাচাই: ওয়েবসাইটের ঠিকানায় https আছে কি না এবং ব্রাউজারে লক চিহ্ন রয়েছে কি না তা পরীক্ষা করা জরুরি। এছাড়া ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য দেওয়া এবং অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা উচিত।

ছাড়ের প্রলোভনে সতর্কতা: '৫০ শতাংশ ছাড়' বা 'সীমিত সময়ের অফার'–এর মতো বিজ্ঞাপনে ভুয়া অফারও থাকতে পারে। তাই অফারের সত্যতা যাচাই করা জরুরি।

ডেলিভারি ও রিটার্ন নীতি জানা: পণ্য অর্ডারের আগে ডেলিভারি সময়, রিটার্ন বা রিফান্ড নীতি জানা প্রয়োজন। অনেক প্রতারক সাইট পণ্য ঠিকমতো সরবরাহ করে না বা ফেরত দেয় না।

অপরিচিত লিংক এড়িয়ে চলা: এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ই-মেইলে আসা সন্দেহজনক লিংকে ক্লিক না করে সরাসরি ব্রাউজারে গিয়ে ওয়েবসাইটে প্রবেশ করাই নিরাপদ।

নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন, ডেবিট কার্ডের মোবাইল পিন আপডেট রাখা এবং লেনদেনের সময় ওটিপি যাচাই করা নিরাপত্তা বাড়াতে সহায়ক।

সচেতনতা ও সতর্কতার সঙ্গে অনলাইন কেনাকাটা করলে ঈদের কেনাকাটা সহজ হবে এবং প্রতারণার ঝুঁকিও কমবে।