শিরোনাম
ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা খুঁটি কম, বিল বেশি: সিলেটের বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ মহানগর পুলিশের সঙ্গে খন্দকার মুক্তাদিরের মতবিনিময় সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটেও বাংলাদেশি জাহাজে বাধা দেবে না ইরান সিলেটে র‌্যাবের চিরুনি অভিযানে ‍এক রাতে ধরা ১৬ ছি/ন/তা/ই/কারী সিলেটের একজনসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি সিলেটে প্রায় ৭শ নারীর হাতে ফ্যামিলি কার্ড: দ্রব্যমূল্য নিয়ে স্বস্তির বার্তা বাণিজ্যমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: সিলেটে পাচ্ছেন ৬৯৭ জন সিলেটে পেট্রোল পাম্পে হা’মলার প্রতি’বাদে অর্ধদিবস ধর্ম’ঘট

https://www.emjanews.com/

14301

surplus

প্রকাশিত

১০ মার্চ ২০২৬ ২১:০২

অন্যান্য

সিলেটে র‍্যাব-বিআরটিএ যৌথ অভিযানে ৯ গাড়ির মালিককে জরিমানা, ৩টি সিএনজি আটক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ ২১:০২

ছবি: র‌্যাব -৯

সিলেটে ট্রাফিক আইন অমান্য করার দায়ে ৯টি গাড়ির মালিককে জরিমানা করেছে র‍্যাব-৯ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ আভিযানিক দল। একই সঙ্গে তিনটি অন-টেস্ট সিএনজি আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিলেটের কোতোয়ালি থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোটরযান চলাচলের সাধারণ নির্দেশনা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, ফিটনেস সনদবিহীন বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস ব্যবহার, ঝুঁকিপূর্ণ যানবাহন পরিচালনা এবং ট্যাক্স-টোকেন ছাড়া বা মেয়াদোত্তীর্ণ ট্যাক্স-টোকেন ব্যবহার করার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।

সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯(চ), ৬৬, ৭৫, ৭৬ ও ৯২ ধারায় বিভিন্ন অপরাধে তাজমুল আলীকে ৪ হাজার টাকা, সিদ্দিকুর রহমান রুহেলকে ১ হাজার টাকা, শাহাদাত হোসেনকে ৫০০ টাকা, হান্নানকে ১ হাজার টাকা, মো. জাকির হোসেনকে ৫০০ টাকা, শাজাহান আহমেদ জুয়েলকে ১ হাজার টাকা, মো. কলিম উদ্দিনকে ১ হাজার টাকা, ইয়াহিয়া বিমনুরকে ৫০০ টাকা এবং শরিফুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এতে মোট ৯টি গাড়ির মালিকের কাছ থেকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি তিনটি অন-টেস্ট সিএনজি আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের অংশ হিসেবে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।