শিরোনাম
নতুন পে স্কেল জুলাই থেকেই কার্যকর করার পরিকল্পনা সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা সিলেটসহ দুই বিভাগে ভারী বৃষ্টির আভাস, ৭ জেলায় তাপপ্রবাহ বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী নিউজিল্যান্ড: বাণিজ্যমন্ত্রীর সাথে হাইকমিশনারের সাক্ষাৎ বিছনাকান্দি পাথর কোয়ারী পরিদর্শনে সিলেট বিভাগীয় কমিশনার ৬ হাজার গাড়ি চালক নিবে দুবাই: প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফ রাজনীতির নামে বিভ্রান্তি ছড়ালে শক্ত হাতে প্রতিহত করা হবে: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ: ৫ দিন বৃষ্টি-বজ্রপাতের আভাস ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে: শ্রমমন্ত্রী রবিবার সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

https://www.emjanews.com/

15728

surplus

প্রকাশিত

১৭ মে ২০২৬ ২০:৫৪

অন্যান্য

সিলেট বিভাগে ১৯ মে’র পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত

প্রকাশ: ১৭ মে ২০২৬ ২০:৫৪

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহীদসহ শ্রমিক নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে ১৯ মে থেকে আহুত অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি ৬ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে মতবিনিময় শেষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভায় কর্মসূচী স্থগিত করা হয়।

রোববার (১৭ মে) সন্ধ্যায় দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টস্থ ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়।

ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদি সাইফুল, কার্যকরী সভাপতি স্বপন আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক আবেদ সুলতান তারেক, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদেক খান, জেলা ট্রাক পিকাপ কার্ভড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাওসার আহমদ, সাধারণ সম্পাদক মাসুম লস্কর, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ-সভাপতি মানিক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, জেলা অটো টেম্পু অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতছির আলী, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, জেলা ইমা লেগুনা হিউম্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈন, সাধারণ সম্পাদক ইনসান আলী ও ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ ফয়েজ।

সভায় নেতৃবৃন্দ বলেন, রোববার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সাথে ফেডারেশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এসএমপি কমিশনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে নির্দোষ নেতৃবৃন্দকে মামলা থেকে অব্যাহতি প্রদানের বিষয়ে আশ্বস্ত করেছেন। একইসাথে প্রাথমিক তদন্তে ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া না গেলে নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানী করা হবেনা বলেও আশ্বস্ত করেছেন। এর প্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভায় আগামী ১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে আহুত অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি কর্মসুচী আগামী ৬ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত গত ২৭ এপ্রিল কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুইপক্ষের সংঘর্ষে দুইজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ নিরপরাধ শ্রমিক নেতৃবৃন্দকে আসামী করে মামলা দায়ের করা হয়। নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবীতে গত ১৪ মে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির এক জরুরী সভায় আগামী ১৯ মে থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দেয়া হয়। এর প্রেক্ষিতে এসএমপি কমিশনারের উদ্যোগে রোববার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এসএমপি কমিশনারের আশ্বাসে কর্মবিরতি ৬ জুন পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।