শিরোনাম
নতুন পে স্কেল জুলাই থেকেই কার্যকর করার পরিকল্পনা সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা সিলেটসহ দুই বিভাগে ভারী বৃষ্টির আভাস, ৭ জেলায় তাপপ্রবাহ বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী নিউজিল্যান্ড: বাণিজ্যমন্ত্রীর সাথে হাইকমিশনারের সাক্ষাৎ বিছনাকান্দি পাথর কোয়ারী পরিদর্শনে সিলেট বিভাগীয় কমিশনার ৬ হাজার গাড়ি চালক নিবে দুবাই: প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফ রাজনীতির নামে বিভ্রান্তি ছড়ালে শক্ত হাতে প্রতিহত করা হবে: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ: ৫ দিন বৃষ্টি-বজ্রপাতের আভাস ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে: শ্রমমন্ত্রী রবিবার সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

https://www.emjanews.com/

15731

weather

প্রকাশিত

১৭ মে ২০২৬ ২১:৪৮

আবহাওয়া

সিলেটসহ দুই বিভাগে ভারী বৃষ্টির আভাস, ৭ জেলায় তাপপ্রবাহ

প্রকাশ: ১৭ মে ২০২৬ ২১:৪৮

ছবি: সংগৃহীত

সিলেটসহ দেশের দুই বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সাতটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আপাতত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (১৭ মে) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগ-এর অনেক জায়গায়, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগ-এর কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগ-এর দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে মাদারীপুর, রাজশাহী, পাবনা, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৮ মে) থেকে বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত পাঁচ দিনের পূর্বাভাসেও দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার ও বৃহস্পতিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টি ও বজ্রপাতের সময় জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি নৌযান ও কৃষিকাজে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।