শিরোনাম
ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার আহ্বান বাণিজ্যমন্ত্রীর নির্বাচনি এলাকার গ্যাসের চাহিদা সংসদে তুলে ধরলেন এমপি এমরান আহমদ চৌধুরী জাদুকাটায় বালুধসে শ্রমিক নি/হ/ত, লা/শ গুমের চেষ্টার অভিযোগ ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের সিলেটে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ভর্তি ১২ শিশু সিলেটের একজনসহ দেশের ১১ ডিসি বদলি সিলেটে রাতভর নারীকে গ/ণ/ধ/র্ষ/ণ: র‌্যাবের জালে একজন ভূমধ্যসাগরে নৌকা/ডুবি: সুনামগঞ্জের চার তরুণের মৃ/ত্যু ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ ২৬ জন জীবিত উদ্ধার ভারতীয় ভিসায় অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বান

https://www.emjanews.com/

14582

national

প্রকাশিত

২৯ মার্চ ২০২৬ ১২:৫৩

জাতীয়

তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে হ/ত্যা

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ ১২:৫৩

ট্রাকে তেল দিতে না পারায় এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরেকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত মধ্যরাতে নড়াইল উপজেলার কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেল সেতুর নিচে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম নাহিদ সরদার (৩৫)। এসময় আহত নাহিদের বন্ধু জিহাদুল মোল্যার (২৯) অবস্থা আশঙ্কাজনক।

নিহত নাহিদ উপজেলার তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তার বন্ধু জিহাদুল মোল্যা একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার দিবাগত রাতে বাকবিতণ্ডার পরও ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশে মোটরসাইকেলযোগে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। এসময় দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে। পরে ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান। তার বন্ধু জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসাপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ট্রাকচাপায় নিহত ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদের মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।