শিরোনাম
ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার আহ্বান বাণিজ্যমন্ত্রীর নির্বাচনি এলাকার গ্যাসের চাহিদা সংসদে তুলে ধরলেন এমপি এমরান আহমদ চৌধুরী জাদুকাটায় বালুধসে শ্রমিক নি/হ/ত, লা/শ গুমের চেষ্টার অভিযোগ ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের সিলেটে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ভর্তি ১২ শিশু সিলেটের একজনসহ দেশের ১১ ডিসি বদলি সিলেটে রাতভর নারীকে গ/ণ/ধ/র্ষ/ণ: র‌্যাবের জালে একজন ভূমধ্যসাগরে নৌকা/ডুবি: সুনামগঞ্জের চার তরুণের মৃ/ত্যু ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ ২৬ জন জীবিত উদ্ধার ভারতীয় ভিসায় অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বান

https://www.emjanews.com/

14596

sylhet

প্রকাশিত

২৯ মার্চ ২০২৬ ২০:০১

সিলেট

ইতালি যাওয়ার পথে দোয়ারাবাজারের ১ যুবকের মৃ/ত্যু

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ ২০:০১

ছবি: মোহাম্মদ আব্র ফাহিম

লিবিয়া থেকে নৌকাযানে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে টানা কয়েকদিন আটকা পড়ে মোহাম্মদ আব্র ফাহিম (২০) নামে দোয়ারাবাজারের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে এই খবর পাওয়ার পর থেকেই নিহতের গ্রামের বাড়িতে শুরু হয় এক শোকবহ পরিবেশ।

মোহসম্মদ আব্র ফাহিম উপজেলা বগুলা ইউনিয়নের কবির নগর গ্রামের সৌদি আরব প্রবাসী ফয়েজ উদ্দিনের ছেলে।

সূত্রে জানা গেছে, স্থানীয় দালাল চক্রের মাধ্যমে গত রমজান মাসে লিবিয়া যাওয়ার জন্য বাড়ি ছাড়েন ফাহিম। পরে লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন তারা। নৌকাযোগে সাগর পাড়ি দেয়ার পর থেকে পরিবারের সাথে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয় তাদের।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বক্তব্যে তাদের সাথে থাকা এক যুবকের বর্ণনা মতে, দুর্ঘটনায় ফাহিম মৃত্যুবরণ করেন এবং মারা যাওয়ার পর দুই দিন লাশ নৌকায় ছিল। কিন্তু লাশ পচে দুর্গন্ধ ছড়ালে সাগরে ফেলে দেয়া হয়।