শিরোনাম
আ.লীগের নেতাকর্মীদের জন্য খুলছে নতুন পথ, কী শর্ত দিল সরকার? সিলেটে হঠাৎ চিরুনি অভিযানে পুলিশ: ৪ ঘন্টায় আ/টক ১১০ জন আবুল হোসেন হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ সিলেটসহ আট জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রপ্তানি বাড়াতে চামড়া শিল্পে ২৩ উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে বাণিজ্যমন্ত্রী ৪,৮০০ ‘অবৈধ অভিবাসীকে’ বাংলাদেশে ফেরত, হোল্ডিং সেন্টারে আরও ৮৩৬ জন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহ.ত ৪, আহ.ত অন্তত ৪০ সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ সিলেটজুড়ে ব্যাপক অভিযানে আ/টক ১৭১: প্রায় ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘ.র্ষ, ওসিসহ আহ.ত অর্ধশতাধিক

https://www.emjanews.com/

15726

politics

প্রকাশিত

১৭ মে ২০২৬ ২০:১৭

রাজনীতি

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশ: ১৭ মে ২০২৬ ২০:১৭

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১৭ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় মিছিলটি বের হয়ে স্থানীয় ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

সূত্রে জানা গেছে, সরাইল উপজেলা যুবলীগের সদস্য শেখ মোহাম্মদ মুন্নার নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান তারা।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দেশের তেল-গ্যাস সংকট, বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা এবং হামের টিকার সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের। 

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুর কাদের ভূইয়া বলেন, ‘বিষয়টি আগে থেকে আমাদের জানা ছিল না। মিছিলের খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।’