শিরোনাম
বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সিলেট সফর স্থগিত সিলেট ছাড়ছেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা মঙ্গলবার সিলেটে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার অঙ্গীকার স্টারমারের পদত্যাগ, ব্রিটেনে নতুন নেতৃত্বের অপেক্ষা শাহজালাল (রহ.) মাজারে সারওয়ার আলম: খুলে দেওয়া হলো ডেগের তালা সিলেটের ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বিক্ষো/ভ মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর সিলেটে ৪৮ ঘণ্টার অতি ভারী বৃষ্টির আভাস কুয়ালালামপুর পৌঁছালেন প্রধানমন্ত্রী, পরবর্তী গন্তব্য চীন

https://www.emjanews.com/

16572

sylhet

প্রকাশিত

২২ জুন ২০২৬ ১৫:১২

সিলেট

সিলেটে ব্যাটারি রিকশা বন্ধে ফের অভিযান: আ/টক ৮টি, ৪০টি ব্যাটারি অপসারণ

প্রকাশ: ২২ জুন ২০২৬ ১৫:১২

সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে আবারও বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। অভিযানে ৮টি রিকশা আটক করা হয়েছে এবং ১০টি রিকশা থেকে মোট ৪০টি ব্যাটারি অপসারণ করা হয়েছে।

সোমবার (২২ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরের নয়াসড়ক পয়েন্ট, কুমারপাড়া পয়েন্ট, আম্বরখানা বড়বাজার এবং শাহী ঈদগাহ পয়েন্টে ট্রাফিক বিভাগের এ অভিযান পরিচালিত হয়। আটক রিকশাগুলো ডাম্পিংয়ে পাঠানো হয়েছে বলে জানানো হয়।

পুলিশ জানায়, ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মহানগরীতে নিষিদ্ধ থাকলেও নির্দেশনা অমান্য করে এসব যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। এর আগেও তিন হাজারের বেশি রিকশা আটক করা হয়েছে।

এপ্রিল মাসের শুরুর দিকে এসএমপি সদর দফতরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মহানগরীতে ব্যাটারিচালিত যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। সিদ্ধান্ত অনুযায়ী, আটক থাকা যানবাহন মালিকদের কাছে ফেরত দেওয়া হলেও শর্ত ছিল সেগুলো নগরীতে চলাচল করতে পারবে না।

তবে সেই শর্ত মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে নগরের অলিগলিতে আবারও ব্যাটারিচালিত রিকশা চলাচল শুরু হওয়ায় পুলিশ পুনরায় অভিযানে নেমেছে।

পুলিশ জানিয়েছে, আজ আরো কয়েকটি এলাকাতেও অভিযান পরিচালনা করা হবে।