শিরোনাম
বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সিলেট সফর স্থগিত সিলেট ছাড়ছেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা মঙ্গলবার সিলেটে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার অঙ্গীকার স্টারমারের পদত্যাগ, ব্রিটেনে নতুন নেতৃত্বের অপেক্ষা শাহজালাল (রহ.) মাজারে সারওয়ার আলম: খুলে দেওয়া হলো ডেগের তালা সিলেটের ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বিক্ষো/ভ মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর সিলেটে ৪৮ ঘণ্টার অতি ভারী বৃষ্টির আভাস কুয়ালালামপুর পৌঁছালেন প্রধানমন্ত্রী, পরবর্তী গন্তব্য চীন

https://www.emjanews.com/

16579

sylhet

প্রকাশিত

২২ জুন ২০২৬ ১৯:৫২

সিলেট

মঙ্গলবার সিলেটে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

প্রকাশ: ২২ জুন ২০২৬ ১৯:৫২

ছবি: খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

একদিনের সরকারি সফরে মঙ্গলবার (২৩ জুন) সিলেট আসছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি সিলেটের ঐতিহ্যবাহী মাজারগুলোর ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ক বৈঠকসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।

মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দিন আহামেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত জেলায় ২০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউস মিলনায়তনে জেলার হযরত শাহজালাল (রহ,) ও হযরত শাহপরান (রহ.)- এর মাজারসহ ঐতিহ্যবাহী মাজারগুলোর ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন সংক্রান্ত সভায় অংশগ্রহণ করবেন তিনি।

এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে একই মিলনায়তনে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

বিকেল ৫টা ৩০ মিনিটে সিলেট সদর উপজেলা প্রশাসন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের আওতায় আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ৯টা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

সফরে মাজার ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং কৃষি খাতের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।