https://www.emjanews.com/

16727

sylhet

প্রকাশিত

২৮ জুন ২০২৬ ১৯:১৮

সিলেট

৮ বছর পর ‘বকেয়া বিল’ দেখিয়ে প্রিপেইড মিটার লক, গ্রাহকের ক্ষোভ

প্রকাশ: ২৮ জুন ২০২৬ ১৯:১৮

ছবি: সংগৃহীত

সিলেট বিদ্যুৎ বিভাগের সুরমা গেইট বাইপাস কার্যালয়ের বিরুদ্ধে একটি প্রিপেইড মিটার হঠাৎ লক করে গ্রাহককে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গ্রাহকের দাবি, কোনো পূর্ব নোটিশ ছাড়াই প্রায় ৪–৫ দিন আগে তার ডিজিটাল প্রিপেইড মিটার লক করে দেওয়া হয়। ফলে তিনি মিটারে টাকা রিচার্জ করতে না পেরে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন।

অসুস্থ থাকায় এক আত্মীয়কে অফিসে পাঠালে সেখানে তাকে ২০১৮ সালের ৩ হাজার ৫৫৬ টাকা বকেয়া বিদ্যুৎ বিলের একটি কপি দেওয়া হয়।

তবে গ্রাহকের প্রশ্ন, যদি সত্যিই ২০১৮ সালের কোনো বকেয়া থেকে থাকে, তাহলে গত প্রায় আট বছরে কেন তাকে কোনো নোটিশ দেওয়া হয়নি এবং কীভাবে তিনি নিয়মিত প্রিপেইড মিটারে রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন।

তিনি আরও দাবি করেন, এ সময়ে অন্তত দুইবার ডিজিটাল মিটার পরিবর্তন হলেও কোনো পর্যায়ে ওই বকেয়া সম্পর্কে তাকে অবহিত করা হয়নি। হঠাৎ করে গ্রীষ্মের মধ্যে মিটার লক করে দেওয়ায় তার পরিবার বিদ্যুৎ ও পানির সংকটে পড়েছে বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া সাম্প্রতিক সময়ে ২০০ থেকে ২৫০ সংখ্যার দীর্ঘ টোকেন দিয়ে মিটার রিচার্জ করতে হচ্ছে বলেও অভিযোগ তুলে তিনি বিদ্যুৎ বিভাগের সেবার মান নিয়ে প্রশ্ন তোলেন।

বিষয়ে তিনি স্থানীয় বিএনপির দায়িত্বশীল নেতা ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান।

তবে অভিযোগের বিষয়ে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।