https://www.emjanews.com/

16730

jobs

প্রকাশিত

২৮ জুন ২০২৬ ১৯:৪৫

চাকুরী

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

ক্যাডারে সুপারিশ ১ হাজার ৩২০ জন

প্রকাশ: ২৮ জুন ২০২৬ ১৯:৪৫

ছবি: সংগৃহীত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, ৪৭তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জনকে এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৯ দিনের মধ্যে ফল প্রকাশ করে নতুন রেকর্ড গড়ে কমিশন।

পরে ২০২৫ সালের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসি জানিয়েছে, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পরবর্তী নিয়োগসংক্রান্ত কার্যক্রম সরকার নির্ধারিত বিধি অনুযায়ী সম্পন্ন হবে।

৪৭তম বিসিএসর ফলাফল দেখতে এখানে ক্লিক করুন