দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কয়েস লোদী
প্রকাশ: ২৮ জুন ২০২৬ ১৯:৪১
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) দক্ষিণ সুরমা উপজেলা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
এ সময় তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর ২৫ কোটি চারা রোপণের এই মহৎ উদ্যোগকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। দক্ষিণ সুরমা প্রেসক্লাব সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধ থেকে যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।’
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, সাধারণ সম্পাদক জামাল আহমদ, জেলা বিএনপির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক সামসুর রহমান শামীম, দক্ষিণ সুরমা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাসির উদ্দিন এবং জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সুলতান সুমন, কোষাধ্যক্ষ জাবেদ এমরান, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মুসিক, শরীফ আহমদ, খায়রুল আমিন রাফসান প্রমুখ।
