শিরোনাম
প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্লিপার বাস বন্ধ ও ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ স্থানীয় নির্বাচন: জনপ্রিয়তা-গ্রহণযোগ্যতা-ত্যাগে জোর, বিদ্রোহীদের নিয়ে সতর্ক বিএনপি সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন

https://www.emjanews.com/

17135

politics

প্রকাশিত

১৫ জুলাই ২০২৬ ১৫:১৬

রাজনীতি

মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১৩ জন গ্রেফ/তার

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ ১৫:১৬

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ও রাতে উপজেলার ভাঙা ব্রিজ এলাকাসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মিছিল বের করার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী লাঠিসোঠা ও ব্যানার নিয়ে মহাসড়কে ঝটিকা মিছিল বের করে। মিছিল শেষে তারা দ্রুত আত্মগোপনে চলে গেলে পুলিশ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান শুরু করে। অভিযান চলাকালে সাভার বাসস্ট্যান্ডের রেন্ট-এ-কার স্ট্যান্ড এবং মহাসড়কের আশপাশের এলাকা থেকে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক নেতাকর্মী পানিতে সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাগর মোল্লা, মোহাম্মদ আলী, রাজু আহম্মেদ ও ওলিল মিয়া সাভার বাসস্ট্যান্ডের রেন্ট-এ-কার চালক। বাকিরা হলেন— রাজীব সরকার, প্রদীপ কুন্ড, শহীদ হোসেন, রতন কুমার রাজবংশী, মোকসেদুর রহমান সোহাগ, হৃদয় হোসেন, জীবন সাহা, মোকাম্মেল হোসেন ও সজীব মিয়া। গ্রেপ্তারকৃতদের অধিকাংশই ঢাকা জেলা ও সাভার পৌর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজীব সমর ও আতিকের অনুসারী বলে জানা গেছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাভার থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানিয়েছেন, এ ঘটনায় বুধবার সকালে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজই তাদের আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।