https://www.emjanews.com/

17729

weather

প্রকাশিত

১১ আগস্ট ২০২৬ ১৯:৪০

আবহাওয়া

সিলেটে টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ ১৯:৪০

ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু  বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর প্রভাবে সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। বৃষ্টির কারণে সিলেটের বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা ও নিম্নাঞ্চলে পানি বাড়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার থেকে সিলেটে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। বিশেষ করে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বর্ষণের প্রবণতা বৃদ্ধি পাওয়ার আভাস রয়েছে। বৃষ্টির প্রভাবে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

এদিকে শুক্রবার ও শনিবার পর্যন্ত সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে। দক্ষিণ ও পূর্বাঞ্চলের জেলাগুলোর পাশাপাশি সিলেট অঞ্চলেও বজ্রসহ বৃষ্টির প্রকোপ তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিন সিলেটসহ সারা দেশেই বর্ষণমুখর আবহাওয়া বিরাজ করতে পারে। সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকায় পাহাড়ি ঢলপ্রবণ ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।