শিরোনাম
সিলেটের জঙ্গলে আমেরিকার অ/স্ত্র: বিপুল বিস্ফো/রক উদ্ধার সিলেটে এবার ডোবার পাশে ফেরিওয়ালার লা/শ সিলেটে আরো এক শিশুর মৃ/ত্যু, হাসপাতালে শতাধিক নতুন ভর্তি রোগীর টিউমার থেকেই তৈরি টিকা, ক্যানসার চিকিৎসায় নতুন আশা সংবিধান সংশোধন কমিটিতে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়ে আলোচনা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বই সিলেটে মাজারে এবার ৮৮ লাখ টাকা, মিলল সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে সতর্কবার্তা, চিরতরে বন্ধ হতে পারে ভ্রমণের সুযোগ চাঁদাবাজ ও অনেক এমপি-মন্ত্রীর ব্যবস্থা নেওয়া হচ্ছে না: সিলেটে শফিকুর রহমান সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃ/ত্যু

https://www.emjanews.com/

19945

sylhet

প্রকাশিত

২৫ অক্টোবর ২০২৬ ১৬:১৯

আপডেট

২৫ অক্টোবর ২০২৬ ১৬:২২

সিলেট

সিলেটে এবার ডোবার পাশে ফেরিওয়ালার লা/শ

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ ১৬:১৯

সিলেটের জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজের পাশে নজরুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কলেজসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নজরুল ইসলাম কিশোরগঞ্জের ইটনা থানার রাজিবপুর এলাকার বাসিন্দা। তিনি জৈন্তাপুরে একটি বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে জৈন্তাপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় মরদেহের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নজরুল ইসলাম ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা বলেন, ওই ব্যক্তি মাথায় ঝুড়ি নিয়ে হেঁটে হেঁটে পণ্য বিক্রি করতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থ বোধ করায় কলেজের ডোবার পাশে বসেছিলেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে নজরুল ইসলামের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।