শিরোনাম
সিলেটে ট্রিপল মার্ডার: ঘাতক বাবুলকে জেল হাজতে প্রেরণ লঘুচাপের প্রভাবে সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস যুক্তরাজ্য থেকে ফিরে মর্গে ছুটে গেলেন দুই মেয়ে: দাফন আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সরিয়ে নেয়া হলো সালাহউদ্দিনকে, এলেন এ্যানি যেভাবে একে একে ৩ জনকে খু/ন করে বাবুল: লোমহর্ষক বর্ণনা প্রেমের টানে দেখা করতে এসে তিন খুন, যেভাবে রহস্য উদঘাটন করলো পুলিশ সিলেটে তিন খুন: তছনছ বাসা-খোয়া গেছে কাগজপত্র, ১৯ আগস্ট আদালতে ছিল শুনানি রায়নগরের ট্রিপল মার্ডারের ঘটনায় আটক এক রায়নগরের ট্রিপল মার্ডার: গৃহপরিচারিকা তাহমিনার প্রেমিকই খুনি! সিলেটে ৩ খু/ন: ডা/কাতি, জমি নাকি অন্য বি/রোধ

https://www.emjanews.com/

17784

sylhet

প্রকাশিত

১৩ আগস্ট ২০২৬ ২১:১০

সিলেট

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় ৮ নৌকাকে জরিমানা

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ ২১:১০

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় কড়া অবস্থান নিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) হাওর এলাকায় এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৮টি পর্যটকবাহী ইঞ্জিনচালিত নৌকার মালিককে জরিমানা করা হয়েছে। অভিযানে তাহিরপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় নিয়মবহির্ভূতভাবে প্রবেশ এবং পরিবেশ দূষণের দায়ে সংশ্লিষ্ট নৌযানগুলোর বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করা হয়।

সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে অপরাধের গুরুত্ব বিবেচনায় মোট ৭ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, টাঙ্গুয়ার হাওর একটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)। এই অঞ্চলের জীববৈচিত্র্য সুরক্ষায় তদারকি কার্যক্রম নিয়মিত চলবে।

তিনি আরও উল্লেখ করেন যে, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি আরও জোরদার করা হবে।