শিরোনাম
সিলেটে ট্রিপল মার্ডার: ঘাতক বাবুলকে জেল হাজতে প্রেরণ লঘুচাপের প্রভাবে সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস যুক্তরাজ্য থেকে ফিরে মর্গে ছুটে গেলেন দুই মেয়ে: দাফন আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সরিয়ে নেয়া হলো সালাহউদ্দিনকে, এলেন এ্যানি যেভাবে একে একে ৩ জনকে খু/ন করে বাবুল: লোমহর্ষক বর্ণনা প্রেমের টানে দেখা করতে এসে তিন খুন, যেভাবে রহস্য উদঘাটন করলো পুলিশ সিলেটে তিন খুন: তছনছ বাসা-খোয়া গেছে কাগজপত্র, ১৯ আগস্ট আদালতে ছিল শুনানি রায়নগরের ট্রিপল মার্ডারের ঘটনায় আটক এক রায়নগরের ট্রিপল মার্ডার: গৃহপরিচারিকা তাহমিনার প্রেমিকই খুনি! সিলেটে ৩ খু/ন: ডা/কাতি, জমি নাকি অন্য বি/রোধ

https://www.emjanews.com/

17780

sylhet

প্রকাশিত

১৩ আগস্ট ২০২৬ ১৮:৫৫

সিলেট

মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ ১৮:৫৫

ছবি: ইমজা নিউজ

মৌলভীবাজারের জুড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থী ও উপকারভোগীদের মধ্যে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য এবং গরীব দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। 

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি ও গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকৌশলী মো: অহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ৩৯ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৯ জন মহিলাকে সেলাই মেশিন ও ২০৮ জন শিক্ষার্থীর মাঝে ৭ লক্ষ ৮০ টাকার চেক বিতরণ করা হয়।