শিরোনাম
ট্রিপল মার্ডার: মেয়ে সেলিনা সুলতানার এজহার, বাবুল মিয়াকে আসামী করা হয়নি সিলেটে সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাজায় মানুষের ঢল রায়নগর ট্রিপল মার্ডার: দম্পতির দাফন সম্পন্ন, মামলা করবেন ছেলে ৪৮ ঘণ্টায়ও মামলা হয়নি আলোচিত রায়নগর ট্র্যাজেডির ট্রিপল মার্ডার: প্রেম নয়, ছিল ‘চেনাজানা সম্পর্ক’ -এবার পুলিশের ভিন্ন সূর সিলেটে ট্রিপল মার্ডার: ঘাতক বাবুলকে জেল হাজতে প্রেরণ লঘুচাপের প্রভাবে সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস যুক্তরাজ্য থেকে ফিরে মর্গে ছুটে গেলেন দুই মেয়ে: দাফন আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সরিয়ে নেয়া হলো সালাহউদ্দিনকে, এলেন এ্যানি যেভাবে একে একে ৩ জনকে খু/ন করে বাবুল: লোমহর্ষক বর্ণনা

https://www.emjanews.com/

17798

weather

প্রকাশিত

১৪ আগস্ট ২০২৬ ২০:২১

আবহাওয়া

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ ২০:২১

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র। এর ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরও অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা থাকলেও এর প্রভাব এখনো কাটেনি। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্য অব্যাহত রয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একইসঙ্গে গভীর সমুদ্রে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবস্থানরত নৌযানসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।