শিরোনাম
সিলেটে আরো এক শিশুর মৃ/ত্যু, হাসপাতালে শতাধিক নতুন ভর্তি কোথায় যায় সিলেটের রেলের টিকেট? সবাই জানেন, তবু কেউ জানেন না!  থামছে না মৃ/ত্যুর মিছিল, এবার দুর্ঘটনায় প্রাণ গেল শাবি ছাত্রীর রোগীর টিউমার থেকেই তৈরি টিকা, ক্যানসার চিকিৎসায় নতুন আশা সংবিধান সংশোধন কমিটিতে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়ে আলোচনা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বই সিলেটে মাজারে এবার ৮৮ লাখ টাকা, মিলল সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে সতর্কবার্তা, চিরতরে বন্ধ হতে পারে ভ্রমণের সুযোগ চাঁদাবাজ ও অনেক এমপি-মন্ত্রীর ব্যবস্থা নেওয়া হচ্ছে না: সিলেটে শফিকুর রহমান সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃ/ত্যু

https://www.emjanews.com/

19901

sylhet

প্রকাশিত

২৪ অক্টোবর ২০২৬ ১৪:২৩

আপডেট

২৪ অক্টোবর ২০২৬ ১৪:৩৫

সিলেট

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চো/রাই পণ্য জব্দ

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ ১৪:২৩

সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ লাখ ২৩ হাজার ৮১০ টাকা মূল্যের চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব পণ্য জব্দ করে। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, শাড়ি, কম্বল, গরু, টমেটো, ফুচকা, সাবান, ফল, চুইংগাম, চিনি, কিশমিশ, আলু ও বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা শিং মাছ।

৪৮ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, পান্থুমাই, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট ও ডিবিরহাওর সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানের পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।