সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ গণনার সময় মানতের ডেগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে লেখা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে শেখ হাসিনার সুস্থতা কামনার পাশাপাশি তাঁকে বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে ফিরে আসার প্রার্থনা করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারে পঞ্চম দফায় প্রকাশ্যে দানবাক্স ও মানতের ডেগের অর্থ গণনা শুরু হয়। এ সময় ডেগে পাওয়া চিঠিতে লালবাগ থানা ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না নাম উল্লেখ করে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও প্রার্থনার কথা লেখা রয়েছে।
চিঠিতে লেখা হয়েছে, ‘আসসালামু আলাইকুম। আমি লালবাগ থানা ২৪ ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল মাজারে নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন তাঁকে সর্বদা সুস্থ রাখেন এবং বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে যেন ফিরে আসেন, আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।’
