শিরোনাম
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ভারতে কয়লা খনিতে সিলেটের যুবকের মৃ/ত্যু সুনামগঞ্জের ৩ যুবককে কাশ্মীরে পাচার, দফায় দফায় মুক্তিপণ দাবির অভিযোগ সালমান শাহ হ/ত্যা: ডনের আচরণে মিলেছে ‘সংশ্লিষ্টতার আভাস’ সিকৃবির উপাচার্যের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের প্রতিবাদ

https://www.emjanews.com/

18517

sylhet

প্রকাশিত

০৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:২২

আপডেট

০৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৫

সিলেট

প্রতি রাতে ‘হুজুরের কক্ষে’ যেতে বাধ্য দুই শিশু, সিলেটে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:২২

ছবি: সংগৃহীত

সিলেটে মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ফয়জুল হক নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) রাতে মহানগরীর শাহপরান (রহ.) থানা পুলিশ তাকে জৈন্তাপুর এলাকা থেকে আটক করে।

গ্রেপ্তারকৃত ফয়জুল হক সিলেট সদর উপজেলার পীরের বাজার এলাকার একটি মাদ্রাসার হিফজ বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়িও জৈন্তাপুরে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ৮ থেকে ১০ বছর বয়সী দুই শিশু শিক্ষার্থী সম্প্রতি ওই মাদ্রাসা থেকে বাড়ি চলে আসে এবং পুনরায় সেখানে যেতে প্রবল অনীহা প্রকাশ করে। অভিভাবকরা জোর করেও তাদের মাদ্রাসায় পাঠাতে ব্যর্থ হন। এক পর্যায়ে কান্নাকাটি করে শিশুরা তাদের ওপর চলা অমানুষিক নির্যাতনের কথা প্রকাশ করে।

তারা জানায়, প্রতি রাতে হুজুরের কক্ষে যেতে বাধ্য করা হতো এবং সেখানে তাদের ওপর যৌন নিপীড়ন চালানো হতো। প্রতিবাদ করলে বা যেতে অস্বীকার করলে তাদের বেদম মারধর করা হতো।

অভিযোগের বিষয়টি জানাজানি হলে ফয়জুল হক মাদ্রাসা থেকে পালিয়ে আত্মগোপন করেন। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে শাহপরান থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ফয়জুল তার অপরাধ স্বীকার করেছেন। কেন এমন বিকৃত আচরণ—পুলিশের এমন প্রশ্নের জবাবে ফয়জুল হক নির্লিপ্তভাবে জানান, ‘মহিলাদের তার ভালো লাগে না’।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশু দুটির শারীরিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।