শিরোনাম
এক সপ্তাহের প্রতিশ্রুতি, ১০ দিনেও হয়নি পে-স্কেলের গেজেট’ সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার বালু লুট ঠেকাতে সুনামগঞ্জের ধোপাজানে পুলিশের সিসি ক্যামেরা! সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমতি মিললেও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন থেকেই যাবে! দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনকে নির্যাতন, চুন ঢালা হলো চোখে শনিবার সিলেটের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ থাকবে না ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে সিলেটে বেসামাল হাম, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টিকা ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে

https://www.emjanews.com/

18590

politics

প্রকাশিত

১১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১০

রাজনীতি

সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১০

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে নগরীর কাজিটুলা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে তাদের হাতে-নাতে ধরা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জোবাইন আহমদ (২৮) ও কাওছার আহমদ (১৮)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত। তারা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাজিটুলা এলাকায় মিছিল করার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এমন নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।