শিরোনাম
সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর দেড় মাস সিলেট নগরীর যে স্থানে চলাচলে মানতে হবে বিশেষ নির্দেশনা নতুন করে যাচাই হবে জুলাইযোদ্ধাদের তালিকা, বাদ পড়াদের আবেদনের সুযোগ জানা গেল সরকারি চাকুরিতে শূন্য পদের সংখ্যা

https://www.emjanews.com/

19662

national

প্রকাশিত

১৬ অক্টোবর ২০২৬ ০১:২১

জাতীয়

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ ০১:২১

ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

নিহত লুৎফুজ্জামান ফকির সাবেক সেনা সদস্য ছিলেন। তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকায় অবস্থান করছিলেন আলিফ ফকির। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি খন্দকার শাকের আহমদ খান জানান, দুর্বৃত্তরা লুৎফুজ্জামানকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেখান থেকে তিনটি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। আলামত সংগ্রহ ও তদন্তের পর হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এদিকে, জনবহুল এলাকায় এমন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।