https://www.emjanews.com/

20035

sylhet

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৬ ০০:০১

আপডেট

২৮ অক্টোবর ২০২৬ ১২:৩৬

সিলেট

কবে ব্যবহার উপযোগী হবে সিলেট-ঢাকা মহাসড়ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ০০:০১

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ উন্নয়নে প্রায় ৫ হাজার ৩২৬ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, প্রকল্পটি আগামী দিনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের আশা রয়েছে।

কিছু প্রক্রিয়াগত কারণে আগের দুই-তিনটি একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করা সম্ভব হয়নি। পরবর্তী সভায় এটি উত্থাপনের চেষ্টা চলছে।

সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নকাজ প্রসঙ্গে তিনি বলেন, কাজ দ্রুত এগিয়ে চলছে। ২০২৮ সালের শেষ নাগাদ মহাসড়কটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এর সামান্য কিছু কাজ পরবর্তী দুই-তিন মাস চলতে পারে। তবে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সড়কটি মূলত ব্যবহার উপযোগী হয়ে উঠবে বলে তিনি জানান।

লালাবাজার থেকে সিলেট অংশের সড়ক চার লেনে উন্নীত করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, তাৎক্ষণিকভাবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে পারছেন না। অনুষ্ঠান শেষে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। কোনো জটিলতা থাকলে তা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে সিলেট নগরের ব্লু ওয়াটার শপিং সিটির ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এসময় দাবা খেলার মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।

সিলেটের যোগাযোগব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বাদাঘাট বাইপাসের কাজ দ্রুত এগিয়ে চলছে। সিলেট-ঢাকা মহাসড়কের কাজও অগ্রসর হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরের যানজট কমানো এবং যাতায়াত সহজ করার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী সিলেটের কৃষি, শিল্পায়ন, যোগাযোগব্যবস্থা, পর্যটন, নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও পানি সরবরাহ নিয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, অবকাঠামো নির্মাণই উন্নয়নের একমাত্র লক্ষ্য নয়, মানুষের জীবনমানের উন্নয়নই হওয়া উচিত উন্নয়নের মূল উদ্দেশ্য।

ইমজার সভাপতি, যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরোপ্রধান ও দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এনটিভির সিনিয়র ক্যামেরাপার্সন আনিস রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর ক্রীড়া কমিটির আহ্বায়ক ও ইমজার সাবেক সভাপতি সজল ছত্রী। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির, ইমজার সাবেক সভাপতি কাম কামুর রাজ্জাক রুনু, সংগ্রাম সিংহ, দেবব্রত ঘোষ চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাইনুল জাকির, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবীর, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, দেবাশীষ দেবু, সাকিব আহমদ মিঠু, ব্লু ওয়াটার শপিং সিটির পরিচালক রব্বানী মোস্তফা রাজিব ও মহাব্যবস্থাপক মলয় দত্ত মিঠু।

ইমজার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের দিগেন সিংহ, বাংলা টেলিভিশনের এস আলম আলমগীর ও কাইয়ুম উল্লাস, ডিবিসি নিউজের প্রত্যুষ তালুকদার,তাওহীদুর রহমান শাহ্ ও সাকিব আহমদ, দেশ টেলিভিশনের খালেদ আহমদ ও সোহেল আহমদ, নাগরিক টেলিভিশনের টুনু তালুকদার, এখন টেলিভিশনের অনিল কুমার পাল, সন্দীপন শুভ ও তপু বণিক, সময় টেলিভিশনের নৌসাদ আহমেদ চৌধুরী, অপু বনিক ও জয়ন্ত কুমার দাস, চ্যানেল টোয়েন্টিফোরের দীপক বৈদ্য ও আজহার উদ্দিন শিমুল, একাত্তর টেলিভিশনের মুহিত আলম দিদার, ক্যামেরাপার্সন জাফরান আহমেদ, আরটিভির হাসান মো. শামীম, নিউজ টোয়েন্টিফোরের নাজাত আহমদ পুরকায়স্থ ও হাসান শিকদার সেলিম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের রানা মজুমদার, মাছরাঙা টেলিভিশনের শুভ্র দাস রাজন, এটিএন বাংলার ইকবাল মুন্সী, জিটিভির বিলকিস আক্তার সুমি, সিলেট বেতারের শফিকুর রহমান চৌধুরী, বৈশাখী টেলিভিশনের এস সুটন সিংহ, ইমজার সাবেক সদস্য শামীম হোসাইন, যমুনা টেলিভিশনের আহমেদ শাহীন ও নাবিল হোসেন, চ্যানেল ওয়ানের এম এ কাইয়ূম ও জয়নুল আহমদ, স্টার নিউজের ইয়াহইয়া মারুফ ও শামীম আহমদ, বাংলা ভিশনের আজমল আলী, এটিএন নিউজের কামরুল ইসলাম মাহি, ইমজা নিউজের মো. রবিউস সানি, নয়ন নিমু ও মুহিবুর মিয়া, বিশাল দে বৃত্ত, চ্যানেল নাইনের জাকারিয়া হোসেন জোসেফ, মেহেদি হাসান অপূর্ব, এটিএন বাংলা ইউকের রুবেল, গ্রীন টেলিভিশনের ফারুক আহমদ ও রুবেল আহমদ, কালের কন্ঠের কবির আহমেদসহ আরো অনেকে।