https://www.emjanews.com/

20051

sylhet

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৬ ১২:৪৮

সিলেট

সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগের ২ নেতা আ/টক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১২:৪৮

সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং অন্যজন সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কুমারপাড়া এলাকায় একটি ব্যানার সামনে রেখে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন যুবক। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। খবর পেয়ে মহানগর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান।

আটক দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, মিছিলের প্রস্তুতিকালে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।