https://www.emjanews.com/

20041

sylhet

প্রকাশিত

২৮ অক্টোবর ২০২৬ ০০:১৩

আপডেট

২৮ অক্টোবর ২০২৬ ০০:৪১

সিলেট

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মোজাম্মেল হকের পিতার মৃত্যুতে ইমজার শোক প্রকাশ

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ০০:১৩

সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়নের সালহপুর গ্রামের বাসিন্দা আব্দুল মানিক (৬৭)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)।

জানা যায়, বিভিন্ন শারীরিক অসুস্থতা নিয়ে তিনি সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি হন। পরে হঠাৎ তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১০টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তিনি সালহপুর জামে মসজিদের মুতাওয়াল্লি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গ্রহণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক আনিস রহমান এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুল মালিকের মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন।