শিরোনাম
শেখ হাসিনাকে ফেরাতে ঢাকা-দিল্লির গোপন আলোচনা চলছে: বিবিসি সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬৮ সিলেটে রিসোর্টকাণ্ড: দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা প্রথমে যুক্তরাজ্য, পরে ভারত: সিলেটে রনজিতের সভা ঘিরে তোলপাড় সিলেটে রিসোর্টে গোপন সভা: সাবেক এমপি রনজিতকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১৫ সিন্ডিকেটের চাপ, অনিয়মের বিরুদ্ধে লড়াই এবং নৈতিক শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক চৌধুরী বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সিলেটের সাবেক এমপি রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে মামলা সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা, স্বামী নাদেলের ফাঁসির আদেশ সিলেটে গেলো আরো ২ শিশুর প্রাণ

https://www.emjanews.com/

20516

sylhet

প্রকাশিত

১৩ নভেম্বর ২০২৬ ১৮:০৬

সিলেট

মাদকের বিরুদ্ধে বীরগাঁওয়ে ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ ১৮:০৬

ছবি: সংগৃহীত

মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে ও গুলজার আহমেদ ও আকবর কল্যাণ ট্রাস্টের সার্বিক সহযোগিতায় ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বীরগাঁও পশ্চিমপাড়া কৃষ্ণতলা মাঠে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক আতিকুর রহমান রুয়েবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলিউল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাছুম আহমদ জুসেফ, একাত্তর টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহীদনুর আহমদ, ইউপি সদস্য আব্দুল বাছিত ও সমাজসেবক সাময়েল আহমেদ

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি দিলোয়ার হোসেন, লন্ডন প্রবাসী কামরান আহমদ, শাহীনুর রহমান, সজিবুল ইসলাম, দুলেন আহমদ, সজল মাহমুদ নিপু ও সাব্বির আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে টাইগার্স এফসি ১-০ গোলে রাইজিং টাইগার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত খেলাধুলা এবং সামাজিক সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।