শিরোনাম
শেখ হাসিনাকে ফেরাতে ঢাকা-দিল্লির গোপন আলোচনা চলছে: বিবিসি সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬৮ সিলেটে রিসোর্টকাণ্ড: দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা প্রথমে যুক্তরাজ্য, পরে ভারত: সিলেটে রনজিতের সভা ঘিরে তোলপাড় সিলেটে রিসোর্টে গোপন সভা: সাবেক এমপি রনজিতকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১৫ সিন্ডিকেটের চাপ, অনিয়মের বিরুদ্ধে লড়াই এবং নৈতিক শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক চৌধুরী বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সিলেটের সাবেক এমপি রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে মামলা সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা, স্বামী নাদেলের ফাঁসির আদেশ সিলেটে গেলো আরো ২ শিশুর প্রাণ

https://www.emjanews.com/

20523

surplus

প্রকাশিত

১৩ নভেম্বর ২০২৬ ১৯:৩০

অন্যান্য

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬৮

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ ১৯:৩০

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হামের সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৬৮ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর সন্দেহভাজন ও নিশ্চিত হাম আক্রান্ত হয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৯ জনে।

শুক্রবার (১৩ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সিলেটের এবং একজন হবিগঞ্জের। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আনসার উদ্দিনের ১১ মাস বয়সী মেয়ে আফরিন এবং সিলেট সদরের শাকুর আলীর ৪ মাস ১৭ দিন বয়সী মেয়ে মাইশা।

অন্যদিকে, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে হবিগঞ্জ সদরের আব্দুল আজিজের এক মাস বয়সী ছেলে উমর।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৬৮ জন সন্দেহভাজন রোগীর মধ্যে সিলেট জেলার ১১১ জন, হবিগঞ্জের ৩১ জন, মৌলভীবাজারের ১০ জন এবং সুনামগঞ্জের ১৬ জন রয়েছেন। এ সময় নতুন করে ৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ জনে।