শিরোনাম
শেখ হাসিনাকে ফেরাতে ঢাকা-দিল্লির গোপন আলোচনা চলছে: বিবিসি সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৬৮ সিলেটে রিসোর্টকাণ্ড: দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা প্রথমে যুক্তরাজ্য, পরে ভারত: সিলেটে রনজিতের সভা ঘিরে তোলপাড় সিলেটে রিসোর্টে গোপন সভা: সাবেক এমপি রনজিতকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১৫ সিন্ডিকেটের চাপ, অনিয়মের বিরুদ্ধে লড়াই এবং নৈতিক শ্রম অভিবাসনে অনড় আরিফুল হক চৌধুরী বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সিলেটের সাবেক এমপি রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে মামলা সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা, স্বামী নাদেলের ফাঁসির আদেশ সিলেটে গেলো আরো ২ শিশুর প্রাণ

https://www.emjanews.com/

20527

national

প্রকাশিত

১৩ নভেম্বর ২০২৬ ২০:২৩

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া

কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ ২০:২৩

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় উপজেলা বিএনপি ও স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে পৌর শহরের সড়কবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। এতে মোবারক হোসেনকে সভাপতি এবং জাকারিয়া আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তাঁরা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।

শুক্রবার বিকেলে নবগঠিত কমিটির নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে আসেন। তাঁরা স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয়দের ভাষ্য, এ সময় মিছিল থেকে উসকানিমূলক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালানো হয়।

সংঘর্ষের একপর্যায়ে উপজেলা বিএনপির কার্যালয়েও ভাঙচুর করা হয়। কার্যালয়টি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করলে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।