https://www.emjanews.com/

20601

sylhet

প্রকাশিত

১৬ নভেম্বর ২০২৬ ১৪:৫০

সিলেট

সিলেটে ছাত্রলীগের ৭ নেতাকর্মী আ ট ক, ৪ জন শিশু!

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ ১৪:৫০

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাতজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। তাঁদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়ষ্ক অর্থাৎ শিশু বলে জানায় পুলিশ। নগরীর দুটি পৃথক স্থান থেকে তাঁদের আটক করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকার আল মদিনা আবাসিক এলাকা থেকে ছয়জনকে আটক করে পুলিশ। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে রিকাবীবাজার পয়েন্টসংলগ্ন স্টেডিয়াম মার্কেট থেকে স্থানীয় লোকজনের সহায়তায় আরও একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইমরান আহমদ (১৮), তাঁর বাবার নাম আফতাব আলী। তাঁর বাড়ি সিলেটের টুকেরবাজারের নোয়াগাঁও এলাকায়। বর্তমানে তিনি জালালাবাদ আবাসিক এলাকায় বসবাস করেন।

অন্য ইমরান আহমদের (১৮) বাবার নাম সুহেল আহমদ। তাঁর বাড়ি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বলদী গ্রামে। বর্তমানে তিনি নগরীর আল মদিনা আবাসিক এলাকার কামাল মিয়ার বাসায় থাকতেন।

অন্যদিকে, রিকাবীবাজার থেকে আটক মাহমুদুর রহমানের (১৯) বাবার নাম ফারুক আহমেদ। তাঁর বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার নরসিংহপুর গ্রামে। বর্তমানে তিনি নগরীর লামাবাজার এলাকায় বসবাস করেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মদিনা মার্কেট এলাকা থেকে আটক ছয়জনের মধ্যে চারজন আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।