শিরোনাম
‘মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করতে হবে’: আওয়ামী লীগকে নিয়ে প্রধানমন্ত্রী সিলেট-৪ আসনের উন্নয়নে আরিফুল হকের বড় উদ্যোগ, ৯৯৩ কোটি টাকার প্রকল্প সিলেটে রনজিতের গোপন সভা: গ্রেপ্তার ২৬, তিনজনের রিমান্ড, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ তিনটি সুখবর: সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন-সেতু-সড়ক সিলেটে সীমান্ত দিয়ে আসছে বি স্ফো র ক, বাড়ছে উৎকণ্ঠা ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু ফেব্রুয়ারিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী ভারতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

https://www.emjanews.com/

20659

law-justice

প্রকাশিত

১৭ নভেম্বর ২০২৬ ২২:২৭

আইন আদালত

সিলেটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ৩ শ্যালো ইঞ্জিন জব্দ

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ২২:২৭

ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি শ্যালো ইঞ্জিন জব্দ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার কাটাগাং, গোয়াবাড়ি ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব ইঞ্জিন জব্দ করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া।

প্রশাসন সূত্রে জানা যায়, কাটাগাং, গোয়াবাড়ি ও আশপাশের এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘটনাস্থলে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি শ্যালো ইঞ্জিন জব্দ করা হয়।

অভিযানে উপজেলা প্রশাসন, সিলেট ব্যাটালিয়ন আনসার ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ সহযোগিতা করে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খান জানিয়েছেন, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।