শিরোনাম
‘মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করতে হবে’: আওয়ামী লীগকে নিয়ে প্রধানমন্ত্রী সিলেট-৪ আসনের উন্নয়নে আরিফুল হকের বড় উদ্যোগ, ৯৯৩ কোটি টাকার প্রকল্প সিলেটে রনজিতের গোপন সভা: গ্রেপ্তার ২৬, তিনজনের রিমান্ড, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ তিনটি সুখবর: সিলেটবাসী পাচ্ছেন নতুন ট্রেন-সেতু-সড়ক সিলেটে সীমান্ত দিয়ে আসছে বি স্ফো র ক, বাড়ছে উৎকণ্ঠা ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু ফেব্রুয়ারিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী ভারতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

https://www.emjanews.com/

20683

sylhet

প্রকাশিত

১৮ নভেম্বর ২০২৬ ২১:৪৭

আপডেট

১৮ নভেম্বর ২০২৬ ২২:৪৫

সিলেট

বিয়ানীবাজারে দুই রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ২১:৪৭

ছবি: সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে একটি ফার্মেসি এবং নিম্নমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৮ নভেম্বর) পরিচালিত অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে মুন্সি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফার্মেসিটি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়।

এ ছাড়া নিউ পানসি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং মোস্তাফা রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ খাদ্য ও ওষুধ নিশ্চিত করা এবং বাজারে বিভিন্ন অনিয়ম ও ভেজাল প্রতিরোধে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।