শিরোনাম
নাশকতা প্রতিরোধে গভীর রাতে দক্ষিণ সুরমায় বিএনপির মিছিল সমাবেশ সাবেক এমপি হাবিবের বাড়িতে হামলাকারীদের মোটরসাইকেল পুড়ালো জনতা প্রধানমন্ত্রীর ১২ ডিসেম্বরের সুনামগঞ্জ সফর অনিশ্চিত অবশেষে নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সিলেটে আরও এক শিশুর মৃ/ত্যু: হাসপাতালে নতুন ভর্তি শতাধিক ‘আমার কিছু হলে দিল্লি ও মোদির পরিকল্পনাই দায়ী থাকবে’: এমপি মালেক সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার চো/রাচালানি পণ্য আটক সিলেটজুড়ে ব্যাপক ধরপাকড়: ২৪ ঘণ্টায় ২১ জন গ্রেফ/তার মাদারিপুরে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ শ্রমিক অসন্তোষে বাংলাদেশের পোশাক খাতে ধাক্কা, লাভবান ভারত

https://www.emjanews.com/

20985

national

প্রকাশিত

২৮ নভেম্বর ২০২৬ ১৫:১৮

জাতীয়

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের ভাই আটক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬ ১৫:১৮

সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭ আসনের সাবেক সংসদ সদস্য ড. হাছান মাহমুদের চাচাতো ভাই ব্যবসায়ী সাজ্জাদ তালুকদারকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাঙামাটির রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শনিবার (২৮ নভেম্বর) সকালে তাকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত থেকে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় রাঙ্গুনিয়া থানায় দায়ের করা মামলায় আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত হওয়ার তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সাজ্জাদ তালুকদারকে আটক করা হয়।

রাজস্থলী থানার উপপরিদর্শক নুরজামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেফতারি পরোয়ানা থাকায় সাজ্জাদ তালুকদারকে আটক করা হয়েছে। শনিবার সকালে তাকে রাঙ্গুনিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।