শিরোনাম
নির্বাচন ও গণভোটের জন্য ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অন্যান্য সব নির্বাচন স্থগিত পোস্টাল ব্যালটে ভোট দিবেন সিলেটের কারাবন্দিরা সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল স্থগিত ইরানে ইসলামী বিপ্লবের পক্ষে গণজোয়ার, ‘সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে কঠোর অবস্থান হিমাগার নেই, কৃষকের স্বপ্ন পচে যায় মাঠেই, সবজি বিক্রি হয় পানির দরে পোস্টাল ভোটে প্রতীক বিভ্রান্তি: ব্যালট নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের আপত্তি সিলেট থেকে উড়ে শিলচরে: বেলুন-কাণ্ডে চাঞ্চল্য বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া কঠিন করল অস্ট্রেলিয়া প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি, ফল প্রকাশের প্রস্তুতি চলছে যুক্তরাজ্যের সড়কে প্রাণ গেল সিলেটি বংশোদ্ভূত চারজনের

https://www.emjanews.com/

6478

international

প্রকাশিত

২২ জুন ২০২৫ ১৭:০৯

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ইরানের স্বর্ণজয়ী কারাতে তারকা হেলেনা

প্রকাশ: ২২ জুন ২০২৫ ১৭:০৯

ছবি- সংগ্রহ

ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ইরানের স্বর্ণপদকজয়ী কারাতে খেলোয়াড় হেলেনা ঘোলামি। লোরেস্তান প্রদেশের একটি আবাসিক এলাকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন এই কিশোরী অ্যাথলেট, যার স্বপ্ন ছিল বিশ্বজয়ের।

এই হামলায় এখন পর্যন্ত ৭ জন ক্রীড়াবিদ ও এক কোচের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। নিহতদের মধ্যে রয়েছেন অশ্বারোহী মেহদি পৌলাদভান্দের পরিবারও।

নানা শ্রেণিপেশার মানুষের মতো ক্রীড়াবিদরাও প্রাণ হারাচ্ছেন ইরান-ইসরায়েল চলমান সংঘাতে। এতে দেশটির ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে একত্রিত হয়েছে ইরানি ক্রীড়াঙ্গন। তেহরানে জাতিসংঘ অফিসের সামনে মানববন্ধন করেছে স্পোর্টস কমিউনিটি। তারা সাধারণ নাগরিক ও ক্রীড়াবিদদের হত্যার তীব্র নিন্দা জানায়।