শিরোনাম
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘গুজব’ বলার কয়েক ঘণ্টা পর পদত্যাগ, সেই অ/স্ত্র নিয়ে মুখ খুললেন ইশরাক সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফ/তার ২৭ সিলেটের মহালক্ষ্মীপীঠ ও হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত, আজ মহাঅষ্টমী ফেসবুক পোস্টে জানালেন দুপুরে পদত্যাগ করবেন ইশরাক ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন সোমবার সিলেটে ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন বাণিজ্যমন্ত্রী, যাবেন পূজামণ্ডপে চেলা নদীতে বালু লুট: মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, নির্দোষদের আসামি করার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ নিয়ে মামলা, পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

https://www.emjanews.com/

8923

national

প্রকাশিত

২৭ আগস্ট ২০২৫ ১২:৫৩

আপডেট

২৭ আগস্ট ২০২৫ ১৫:৩৯

জাতীয়

রুমমেটকে ছুরিকা*ঘাতের অভিযোগে ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ গ্রেফ*তার

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ ১২:৫৩

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা হয়েছে। শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর।

ওসি জানান, গতরাতে দীর্ঘদিন ধরে চলমান বাকবিতণ্ডার জেরে জালাল আহমেদ তার রুমমেট রবিউল হককে ছুরিকাঘাত করেন। রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আহত শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

আহত শিক্ষার্থী বলেন, রাত সাড়ে ১২টার দিকে জালাল তার রুমে এসে আলো জ্বালিয়ে শব্দ করতে থাকে। ঘুম ভেঙে যাওয়ায় তিনি প্রতিবাদ করলে জালাল রেগে গিয়ে তাকে আঘাত করেন।

হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম জানান, জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার ছাত্রত্ব বাতিলের ব্যবস্থা নেওয়া হবে। রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে জানিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, জালাল আহমদের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ আছে এবং আজকের ঘটনার পর সব বিষয় খতিয়ে দেখা হবে।

এ ঘটনার পর অনেক শিক্ষার্থী প্রভোস্টের পদত্যাগের দাবি জানিয়েছেন। প্রক্টর বলেন, শিক্ষার্থীরা যদি আনুষ্ঠানিকভাবে তাদের দাবি উপাচার্যের সঙ্গে জানায়, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।