https://www.emjanews.com/

11330

sports

প্রকাশিত

১১ নভেম্বর ২০২৫ ২২:১৪

খেলাধুলা

জুয়া কেলেঙ্কারিতে তুরস্কের ফুটবলে চরম সংকট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ ২২:১৪

ছবি: সংগৃহিত

জুয়া কেলেঙ্কারিতে জর্জরিত তুরস্কের ফুটবলে দেখা দিয়েছে বড় ধরনের সংকট। অবৈধ জুয়াখেলার অভিযোগে ইস্তাম্বুলের এক আদালত ছয়জন তুর্কি রেফারিকে সাময়িকভাবে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। অভিযোগপ্রাপ্তরা দেশটির তৃতীয় ও চতুর্থ বিভাগের সহকারী রেফারি। একই তদন্তে প্রথম বিভাগের ক্লাব আয়ুপসপোরের সভাপতিকে ম্যাচ ফিক্সিং ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, গত শুক্রবার থেকে আটক থাকা আরও ১১ রেফারিকে সোমবার আদালতের তত্ত্বাবধানে মুক্তি দেওয়া হয়েছে।

তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) জানিয়েছে, ১,০২৪ জন ফুটবলারের বিরুদ্ধে ম্যাচে বাজি ধরার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব খেলোয়াড়কে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

টিএফএফের বিবৃতিতে বলা হয়েছে, এত সংখ্যক খেলোয়াড় শৃঙ্খলাবিষয়ক কমিটির তদন্তের আওতায় আসায় ক্লাবগুলো খেলোয়াড় সংকটে পড়েছে। এ কারণে ফেডারেশন ফিফার সঙ্গে আলোচনা করছে, যাতে ২০২৫–২৬ মৌসুমের শীতকালীন দলবদলের সঙ্গে মিল রেখে অতিরিক্ত ১৫ দিনের দলবদল ও নিবন্ধনের সময় অনুমোদন পাওয়া যায়।

তৃতীয় ও চতুর্থ বিভাগে, যেখানে ৯০০-এর বেশি সন্দেহভাজন খেলোয়াড় অংশ নিচ্ছেন, সেখানে গত দুই সপ্তাহ ধরে লিগ স্থগিত রয়েছে।

এছাড়া প্রথম বিভাগের ২৭ জন খেলোয়াড়ের বিরুদ্ধেও জুয়ার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে গালাতাসারায়ের জাতীয় দলের ডিফেন্ডার এরেন এলমালির নামও রয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে জুয়া কেলেঙ্কারির অভিযোগে পেশাদার ফুটবল লিগের ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল তুরস্ক ফুটবল ফেডারেশন।