শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শনিবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ ২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী  হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সিলেটে খরচ ছাড়াই ১২৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণের বিয়ে সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

https://www.emjanews.com/

14075

sports

প্রকাশিত

২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২০:১৬

খেলাধুলা

আইসিসির মাসসেরা নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি

ইতিহাসে দ্বিতীয় বাংলাদেশি নারী

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২০:১৬

ছবি: সোবহানা মোস্তারি

বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ব্যাটসম্যান সোবহানা মোস্তারি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটারের স্বীকৃতি হিসেবে তিনি ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার অর্জন করেছেন।

এর মাধ্যমে সোবহানা বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন। এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেয়েছিলেন নাহিদা আক্তার।

টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মাসসেরা নির্বাচিত হন সোবহানা মোস্তারি। ওই টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল অপরাজিত চ্যাম্পিয়ন হয় এবং জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

মাসসেরা খেলোয়াড় নির্বাচনের প্রতিযোগিতায় সোবহানার সঙ্গে ছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার তারা নরিস। তবে তাদের পেছনে ফেলে সেরা হন বাংলাদেশের এই ব্যাটসম্যান।

বিশ্বকাপ বাছাইপর্বে সোবহানা মোস্তারি ৪৫.৮০ গড়ে এবং ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে মোট ২২৯ রান করেন, যা তাকে এই সম্মান এনে দেয়।

এদিকে, পুরুষ ক্রিকেটারদের জানুয়ারি মাসসেরা খেলোয়াড়ের নামও ঘোষণা করেছে আইসিসি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করার কৃতিত্বে মাসসেরা নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারিল মিচেল।

বাংলাদেশ নারী ক্রিকেটের এই অর্জনকে দেশের ক্রীড়াঙ্গনে বড় সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সোবহানা মোস্তারির এই স্বীকৃতি ভবিষ্যতে নারী ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।