https://www.emjanews.com/

11383

sports

প্রকাশিত

১৩ নভেম্বর ২০২৫ ২০:৩০

খেলাধুলা

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশ

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ ২০:৩০

ছবি: বাংলাদেশ দল

বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ রাত ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ শুরূ হয়েছে। এই ম্যাচে খেলার মধ্য দিয়ে দীর্ঘদিন পর অধিনায়ক জামাল ভূঁইয়া দলে ফিরে এসেছেন, যা ম্যাচের আগে প্রত্যাশার পারদ অনেক উঁচুতে নিয়ে এসেছে।

তবে স্প্যানিশ কোচ আজ কানাডা থেকে দীর্ঘ ভ্রমণ শেষে ঢাকায় এসে দুই দিন অনুশীলন করা তরুণ ফুটবলার সামিত সোমকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আগেও এমন সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন।

গোলপোস্টে থাকছেন মিতুল মারমা, যিনি সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আস্থার প্রতীক হিসেবে খ্যাত। রক্ষণভাগে কোচ তারিক কাজী ও তপু বর্মণকে জুটি বানিয়ে রেখেছেন, পাশাপাশি দেখা যাবে অভিজ্ঞ সাদ উদ্দিন ও প্রবাসী তরুণ জায়ান আহমেদকে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে যাওয়া জায়ান হংকংয়ের বিপক্ষে বদলি হিসেবে আলো ছড়িয়েছিলেন।

মিডফিল্ডে জামাল ভূঁইয়া ছাড়াও খেলবেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী এবং সোহেল রানা। ইনজুরিতে থাকা শেখ মোরসালিনের জায়গায় আলোচনায় থাকলেও কিউবা মিচেলকে একাদশে রাখা হয়নি।

আক্রমণভাগে আছেন জাতীয় দলের ধারাবাহিক দুই ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

বাংলাদেশের একাদশ:

গোলরক্ষক: মিতুল মারমা
ডিফেন্ডার: তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ
মিডফিল্ড: জামাল ভূঁইয়া (অধিনায়ক), হামজা চৌধুরী, সোহেল রানা
ফরোয়ার্ড: মো. সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন

নতুন রণকৌশল এবং নতুন খেলোয়াড়দের উপস্থিতি ম্যাচে বিশেষ নজর কাড়বে।

সামিতের অনুপস্থিতি থাকলেও জায়ান ও সাদের ওপর ভরসা রেখেছেন কোচ ক্যাবরেরা।