https://www.emjanews.com/

11388

sports

প্রকাশিত

১৩ নভেম্বর ২০২৫ ২১:২৬

আপডেট

১৩ নভেম্বর ২০২৫ ২২:১৫

খেলাধুলা

৯৩ মিনিটের গোলে জয় হাতছাড়া বাংলাদেশের

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ ২১:২৬

ছবি: সংগৃহিত

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ ও নেপাল ২–২ স্কোরে ড্র করেছে। ম্যাচের শেষ মুহূর্তে নেপালের গোল হজম করায় জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের জন্য।

বাংলাদেশ পাঁচ বছর ধরে নেপালকে হারাতে পারেনি; শেষ জয় এসেছে ২০২০ সালের ১৩ নভেম্বর। আজও সেই দিনে জয়ের কাছাকাছি পৌঁছেছিল দল। হামজা চৌধুরীর জোড়া গোল ম্যাচে বাংলাদেশের জয়ের আশা জাগিয়েছিল, তবে ৯৩তম মিনিটের গোল ম্যাচকে ড্রয়ে সমাপ্ত করেছে।

বাংলাদেশ ম্যাচের ২৯তম মিনিটে  বাংলাদেশকে ০–১ পিছিয়ে পড়ে। এর আগে ২৬ মিনিটে ফাহিমের হেড থেকে বাংলাদেশের প্রথম সুযোগ এসেছে, কিন্তু গোল হয়নি। 

বিরতির পরই বাংলাদেশের আক্রমণ ফল দেয়। প্রথম ৫ মিনিটেই হামজা চৌধুরীর ম্যাজিকে বাংলাদেশ জন্য ২–১ গোলে এগিয়ে যায়।


৮০তম মিনিটে হামজা চোট পাওয়ায় কিউবা মিচেল প্রথমবারের মতো মাঠে নামেন। এছাড়া ৭০তম মিনিটে কোচ কাবরেরা তিনটি পরিবর্তন আনে। নামেন শাকিল আহাদ তপু, শাহরিয়ার ইমন ও মো. হৃদয়।


যোগ করা সময়ের ৩ মিনিটে নেপালের অনন্ত তামাং কর্নার থেকে আসা বল জালে পাঠিয়ে ম্যাচ ২–২ তে সমতা আনে। ৯৩তম মিনিটে গোল হজমের ফলে বাংলাদেশ জয় হাতছাড়া করে।