কঠোর শর্তে উত্তর কোরিয়ায় প্রথমবার সম্প্রচার হবে ইংলিশ প্রিমিয়ার লিগ
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ ২১:৪১
ছবি: সংগৃহিত
উত্তর কোরিয়া, বিশ্বে সবচেয়ে গোপনীয়তা ও কঠোরতা বজায় রেখে চলা দেশ, যেখানে সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশ মেনে দেশ পরিচালিত হয়। বহু বছর ধরে দেশটিতে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ফুটবল সম্প্রচার নিষিদ্ধ থাকলেও, এবার ইতিহাস গড়া একটি সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া।
বৃহত্তর সম্প্রচার নয়, বরং কঠোর শর্ত মেনে আগামী কয়েক মাসের মধ্যে প্রিমিয়ার লিগের খেলা দেশটিতে দেখানো হবে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সম্প্রচারে পাঁচটি প্রধান শর্ত আরোপ করা হয়েছে।
প্রথম শর্ত, খেলা সরাসরি সম্প্রচার করা যাবে না। ৯০ মিনিটের ম্যাচগুলো ব্যাপকভাবে সম্পাদনা করে মাত্র ৬০ মিনিটে দেখানো হবে। শাসকগোষ্ঠীর দৃষ্টিতে অপ্রয়োজনীয় ও অবাঞ্ছিত দৃশ্য বাদ দেওয়া হবে।
দ্বিতীয় শর্ত, দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের দৃশ্য সম্পূর্ণভাবে মুছে ফেলা হবে। ফলে ব্রেন্টফোর্ডের কিম জি-সু বা উলভসের হোয়াং হি-চ্যানের খেলা দেখা যাবে না।
তৃতীয় শর্ত, স্টেডিয়ামের ভেতরের বিজ্ঞাপন বোর্ড, স্কোর গ্রাফিক্স এবং ব্যানারে থাকা ইংরেজি ভাষা পরিবর্তন করে উত্তর কোরিয়ান ভাষায় উপস্থাপন করতে হবে।
চতুর্থ শর্ত, এলজিবিটিকিউ প্রতীক সম্বলিত সবকিছু সেন্সর করা হবে। রেইনবো ফ্ল্যাগ বা লিঙ্গ ও যৌন পরিচয়ের প্রকাশিত প্রতীক দেখানো হবে না।
উত্তর কোরিয়ার কঠোর নিয়ম মেনে এইভাবে সম্পাদনা করা খেলার মাধ্যমে দেশটির ফুটবল ভক্তরা প্রিমিয়ার লিগের রোমাঞ্চ দেখার সুযোগ পাবে।
