ছবি: সংগৃহিত
আগামী বছর জুন–জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। প্রথমবারের মতো ৪৮ দলের এই প্রতিযোগিতায় জায়গা পেতে দলগুলোকে পেরোতে হচ্ছে ছয়টি কনফেডারেশনের কঠিন বাছাই পর্ব।
১৬ নভেম্বর অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে বড় চমক দেখিয়েছে নরওয়ে- চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ৪–১ গোলে হারিয়ে তারা নিশ্চিত করেছে বিশ্বকাপ। অন্যদিকে পর্তুগাল আর্মেনিয়াকে ৯–১ গোলে উড়িয়ে দিয়ে তাদের টিকিট নিশ্চিত করেছে। এ পর্যন্ত মোট ৩২ দল বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে, বাকি ১৬ দল এখনও লড়াইয়ে।
বিশ্বকাপের চূড়ান্ত ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো স্বয়ংক্রিয়ভাবেই চূড়ান্ত পর্বে খেলবে। এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও ওশেনিয়ার বেশিরভাগ কোটা ইতোমধ্যে পূর্ণ হয়েছে।
নিশ্চিত হওয়া দলগুলো হলো-
এশিয়া: জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার ও উজবেকিস্তান। প্লে–অফ: সংযুক্ত আরব আমিরাত, ইরাক।
দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে। প্লে–অফ: বলিভিয়া।
আফ্রিকা: আলজেরিয়া, আইভরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, তিউনিসিয়া, দক্ষিণ আফ্রিকা, কেপ ভার্দে ও সেনেগাল। প্লে–অফ: কঙ্গো।
ওশেনিয়া: নিউজিল্যান্ড। প্লে–অফ: নিউ ক্যালেডোনিয়া।
কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা): স্বয়ংক্রিয়ভাবে: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। বাকি তিন স্থানের দৌড়ে এগিয়ে: সুরিনাম, কুরাসাও, হন্ডুরাস।
ইউরোপ: ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও নরওয়ে। প্লে–অফ: স্পেন, বেলজিয়াম, জার্মানি, ইতালি।
চূড়ান্ত ইন্টারকন্টিনেন্টাল প্লে–অফ থেকে আরও ২ দল মূল পর্বে জায়গা পাবে। মার্চ ২০২৬-এ আয়োজক দেশের ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই প্লে–অফ।
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ সামনে রেখে এখন উত্তেজনার পারদ চড়ছে বিশ্বজুড়ে।
