শিরোনাম
জিন্দাবাজারের শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়া তালাবদ্ধ: আত্মসাত হয়েছে সাড়ে ২৪ কোটি টাকা সিলেটে খু নে র পর পালিয়েছিলেন ১৪ বছর, অবশেষে ধরা আজ থেকে নগরীতে রাত ৯ টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ: ৩১ ডিসেম্বরের মধ্যে পার্কিং স্পেস উন্মোক্ত করতে হবে ভারত বাংলাদেশকে সবসময় আপন মনে করে: হাইকমিশনার খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকার অনুমতি চাইলো এয়ার অ্যাম্বুল্যান্স ৬ ডিসেম্বর: স্বৈরাচার পতন দিবস তফসিল ঘোষণার তারিখ এখনো ঠিক করেনি ইসি, প্রস্তুতি চলছে আজ হবিগঞ্জ মুক্ত দিবস নির্বাচনি দায়িত্বে নিয়োজিতদের ভোটদানে করণীয় জানালো ইসি একটি দলের অপকর্মের লাল কার্ড দেখাতে প্রস্তুত দেশবাসী: সিলেটে ডা. শফিকুর রহমান

https://www.emjanews.com/

11850

surplus

প্রকাশিত

০১ ডিসেম্বর ২০২৫ ২০:৫৫

অন্যান্য

লিবিয়া থেকে ১৭৩ বাংলাদেশি দেশে পৌঁছেছেন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ ২০:৫৫

ছবি: সংগৃহিত

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরে আসতে ইচ্ছুক ১৭৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে তারা দেশে পৌঁছেছেন।

লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে প্রত্যাবসিত বাংলাদেশি নাগরিকদের স্বাগত জানান।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে।

সূত্র জানায়, প্রত্যাবসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের সহযোগিতায় লিবিয়ায় গিয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে কাজ করছে।