https://www.emjanews.com/

11912

sylhet

প্রকাশিত

০৩ ডিসেম্বর ২০২৫ ২০:৩০

সিলেট

সিলেট আল হারামাইন হাসপাতালে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, তদন্তে ৭ সদস্যের কমিটি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ ২০:৩০

ছবি: সংগৃহিত

সিলেটের আল হারামাইন হাসপাতালে চিকিৎসাগত অবহেলায় নিজের বাবার মৃত্যু হয়েছে- এমন অভিযোগ তুলেছেন চিকিৎসক নুরিয়া জাহান কেয়া। 

প্রথমে ফেইসবুক লাইভে এসে তার বাবার মৃত্যু অভিযোগ তুললেও পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল অভিযোগ তুলে ধরেন কেয়া

তিনি আরো বলেন, ‘হাসপাতালে থাকা অবস্থায় তার বাবার মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা নথি দিতে অস্বীকৃতি জানায়।’ ‍

তিনি জানান, পরে প্রশাসনিক দপ্তরে গিয়ে তিনি জানতে পারেন- ওষুধ প্রয়োগের নথিতে ত্রুটি ছিল।

বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা অভিযোগ দেন সিলেট সিভিল সার্জন কার্যালয়ে।

লিখিত অভিযোগ পাওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। বিষয়টি তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করা হয় এবং ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে আল-হারামাইন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তদন্ত চলমান থাকায় মন্তব্য করতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে শনিবার (২৯ নভেম্বর) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ওসমানীনগরের সাদিপুর ইব্রাহিমপুরের বাসিন্দা ডা. নুরিয়া জাহান কেয়া।

সম্মেলনে তিনি বলেন, তার পিতা ৬৯ বছর বয়সী বেদার আহমেদকে ভুল ইনসুলিন ডোজ দেওয়ায় তার মৃত্যু হয়েছে।

হাসপাতাল থেকে দেয়া মৃত্যুর সার্টিফিকেটেও সত্য গোপন করা হয়েছে বলেও জানান তিনি।

সচেতনমহল মনে করেন, চিকিৎসার আস্থা যেখানে জীবনের কাছে দায়বদ্ধ, সেখানে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু- এমন অভিযোগ যতটাই সংবেদনশীল, ততটাই গুরুত্ব বহন করে একটি সুষ্ঠু তদন্তের। যার ফলে উঠে আসবে বাস্তব চিত্র।