https://www.emjanews.com/

14431

surplus

প্রকাশিত

১৬ মার্চ ২০২৬ ২১:২৬

অন্যান্য

প্রধানমন্ত্রীর অনুদান কর্মীদের মধ্যে বিতরণ করবেন সিসিক প্রশাসক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ ২১:২৬

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের টাকা আগামীকাল মঙ্গলবার (১৭ই মার্চ) বিতরণ করবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। 

সকাল ১১টায় নগরভবন প্রাঙ্গনে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ অনুদানের টাকা তুলে দেবেন তিনি।  

প্রসঙ্গত, পবিত্র ঈদুর ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দেন।

গেলো রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদানের চেক গ্রহণ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।