শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14422

sylhet

প্রকাশিত

১৬ মার্চ ২০২৬ ১৬:২৯

সিলেট

সিলেটে কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশের মৃ/ত্যু

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ ১৬:২৯

সিলেটের হবিগঞ্জে কর্তব্যরত অবস্থায় মোশাররফ হোসেন দুলাল (৫৯) নামে এক ট্রাফিক পুলিশের মৃত্যু হয়েছে। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত মোশাররফ হোসেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ আব্দুন নুর।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে মোশাররফ হোসেন দুলাল শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর উপজেলায় কর্মরত ছিলেন। এসময় তিনি বুকে ব্যাথা অনুভব করলে সহকর্মীরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। তাৎক্ষণিক চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মোশাররফ  হোসেন দুলাল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভাঙ্গুরা বড়বাড়ীর বাসিন্দা।  তার ১ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। আর ৬মাস পরেই তিনি অবসরে চলে যাবেন বলে জানা যায়। তিনি এর আগে দীর্ঘদিন হবিগঞ্জ কোর্টে কর্মরত ছিলেন।

বিকাল আড়াইটায় হবিগঞ্জ পুলিশ লাইন্সে জানাযা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।