শিরোনাম
সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ও রেকর্ড বৃষ্টি: আজও বজ্র-শিলাবৃষ্টির সতর্কতা জারি ‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’ ইস্যুতে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম সিলেটে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপে জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বেশির কারখানা শ্রমিকরা বেতন ভাতা পেয়েছেন: আরিফুল হক চৌধুরী যুদ্ধ দীর্ঘমেয়াদী না হলে আপাতত জ্বালানী নিয়ে শঙ্কা নেই: খন্দকার মুক্তাদির সিলেট সীমান্ত দিয়ে ৪ নারীকে কেন নিয়ে গেল ভারতে সিলেটে চলছে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় আ ট ক ৫৯ ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

12940

international

প্রকাশিত

১০ জানুয়ারী ২০২৬ ২০:১১

আন্তর্জাতিক

ইরানে ‘রেড লাইন’ ঘোষণা আইআরজিসির

প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬ ২০:১১

ছবি: সংগৃহীত

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার (১০ জানুয়ারি) এক হুঁশিয়ারিতে আইআরজিসি জানায়, দেশের নিরাপত্তা রক্ষায় নির্ধারিত এই লাল রেখা কোনোভাবেই অতিক্রম করা যাবে না।

রিয়ালের ব্যাপক দরপতন, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অসহনীয় জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। চলমান এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আইআরজিসির পক্ষ থেকে ‘রেড লাইন’ ঘোষণার কথা জানানো হয়। তবে ‘রেড লাইন’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি সংস্থাটি।

এদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, জনসম্পদ ও কৌশলগত স্থাপনা রক্ষায় তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, গত দুই রাতে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় কয়েকজন সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের অর্জন রক্ষা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা একটি ‘লাল রেখা’। বর্তমান পরিস্থিতি চলতে দেওয়া গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তারা জানায়, এই পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

চলমান বিক্ষোভের মধ্যে দেশটির কর্তৃপক্ষ এখনো ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছে। পশ্চিম ইরানে টেলিফোনে যোগাযোগ করা এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, তার এলাকার আশপাশে আইআরজিসি সদস্যদের মোতায়েন দেখা যাচ্ছে এবং তারা গুলি চালাচ্ছে। নিরাপত্তাজনিত কারণে তিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি।

এই পরিস্থিতিতে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বের প্রতি নতুন করে সতর্কবার্তা দেন। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে।’

অন্যদিকে ইরান সরকার চলমান বিক্ষোভ উসকে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করছে। তবে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, বিক্ষোভে ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ইরানজুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, নিহতদের মধ্যে অন্তত ৪৮ জন বিক্ষোভকারী এবং ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।