শিরোনাম
বিগত ১৭ বছর জিয়ার আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে : এমপি লুনা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেটে মাদ্রাসাছাত্রকে ব/লাৎ/কারের অভিযোগ, ইমাম পলাতক সিলেটে মসজিদ কমিটির বিরোধে প্রাণ গেল সালিশ ব্যক্তিত্বের; আহত ১০ সিলেটে বিপুল পরিমাণ চো/রাচালানি পণ্য জব্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আরিফুল হক চৌধুরীর ইসিজি ও রক্তপরীক্ষা করা হয়েছে, আশঙ্কামুক্ত বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট টেস্টে শুরুতেই বাংলাদেশের ছন্দপতন, হাসানের আগুনের পর ব্যাটিংয়ে জোড়া ধাক্কা সিলেটের ‘নিষিদ্ধ’; যুবলীগের মিছিল, ১২ জন আটক

https://www.emjanews.com/

12953

national

প্রকাশিত

১০ জানুয়ারী ২০২৬ ২২:২০

আপডেট

১০ জানুয়ারী ২০২৬ ২২:২১

জাতীয়

চট্টগ্রামে গু’লিতে জামায়াতকর্মী নি হ ত, আরেকজন গু’লিবিদ্ধ

প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬ ২২:২০

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন নামের এক জামায়াতকর্মী নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় নাসির উদ্দিন ওরফে ছোট নাসির নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয়রা জানান, তিনি ও জামাল উদ্দিন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। আহত নাসিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশ ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, ‘গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন তারা জামায়াতের লোক। তবে হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি।’

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।